জমজমের পানিতে ধোয়া হলো পবিত্র কাবা শরিফ

পবিত্র কাবা শরিফ গতকাল বৃহস্পতিবার( ৩ সেপ্টেম্বর) ধুয়ে পরিষ্কার করা হয়েছে।
সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদির বাদশাহ ও পবিত্র দুই মসজিদের জিম্মাদার সালমান বিন আবদুল আজিজ আল সৌদের পক্ষ থেকে কাবা শরিফ ধোয়ার কাজে নেতৃত্ব দেন মক্কার আমির যুবরাজ খালিদ আল ফয়সাল।

করোনা সংক্রমণ থেকে পবিত্র স্থানে ভ্রমণকারীরা যেন রক্ষা পান, সেজন্য কাবা শরিফ ধৌত করার আয়োজন করা হয়।

পবিত্র কাবা শরিফ ধোয়ার কাজ পর্যবেক্ষণে যান মক্কার আমির খালিদ আল ফয়সাল, দুই মসজিদের সভাপতি শেখ ডা. আবদুল রহমান আল সুদাইস এবং অন্য কর্মকর্তারা।

Comments (0)
Add Comment