‘পারমাণবিক অস্ত্র তৈরির ইউরেনিয়াম আছে ইরানের’

ইরান যে পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধ করতে চুক্তিবদ্ধ, তার চেয়ে ১০ গুণ ইউরেনিয়াম তাদের হাতে আছে বলে জাতিসংঘের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষক প্রতিষ্ঠান জানিয়েছে।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) বলেছে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ছাড়িয়ে গেছে ২ হাজার ১০৫ কেজি।
তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, তারা সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে তাদের পারমাণবিক কর্মসূচি গ্রহণ করেছে।
ডয়েচে ভেলের খবরে আরও বলা হয়, ইরানে সন্দেহভাজন দুটি পারমাণবিক স্থাপনার মধ্যে একটিতে আইএইএ কে পরিদর্শকদের অনুমতি দেয়া হয়েছে। এ মাসের শেষ দিকে আরেকটি স্থাপনা থেকে নমুনা সংগ্রহ করবে আইএইএ।

Comments (0)
Add Comment