লন্ডনের বাস-ট্রেনে ফ্রি যাত্রীসেবা!

করোনাভাইরাস মহামারিতে অর্থনীতিতে সচল করতে নানা পরিকল্পনা গ্রহণ করছে যুক্তরাজ্য সরকার।
অর্থনীতি ও রেস্টুরেন্ট খাতকে সচল করতে ‘ইট আউট টু হেলপ আউট’ স্কিমে ব্যাপক সফল হয়েছে ব্রিটিশ সরকার।
তাই এবার সেন্ট্রাল লন্ডনের অর্থনীতি বাঁচাতে সরকারের নানা পরিকল্পনার কথা শোনা যাচ্ছে।

এরই অংশ হিসেবে লন্ডনকে ফের ব্যস্ততম নগরীতে পরিণত করতে ট্রেন, বাস ও টিউব যাত্রার প্রথম ভ্রমণ ফ্রি করার পরিকল্পনা করছে ব্রিটিশ সরকার।
এতে করে সেন্ট্রাল লন্ডনের দোকান, অফিসসহ কর্মক্ষেত্রে কর্মীদের ফিরিয়ে নেয়ার পরিকল্পনা করা হচ্ছে।

Comments (0)
Add Comment