কয়েকদিনের মধ্যেই আঘাত হানত চলেছে ভয়ঙ্কর টাইফুন ‘হাইসেন’।
আশঙ্কায় ইতিমধ্যেই ২২,০০০ সেনাকে পুরোপুরি অ্যালার্টে রাখা হয়েছে বলে জানিয়েছেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী।
জাপানের দক্ষিণ পশ্চিম অংশে এই বিধ্বংসী টাইফুন আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ জন্য ২২০০০ সেনা পুরোপুরি সতর্ক রয়েছেন। যে কোনও কিছুর জন্য প্রস্তুত থাকার কথাও জানিয়েছেন তিনি।
জাপানের আবহাওয়া সংস্থা ইতিমধ্যেই জানিয়েছে, টাইফুনের ফলে সমুদ্রের জলে ব্যাপক ঢেউ দেখা যেতে পারে।
এই ঢেউয়ের মাত্রা বলতে গিয়ে তাঁরা সুনামির সঙ্গে তুলনা করেছেন।
অন্যদিকে হাইসেনের গুরুত্ব বুঝে ইতিমধ্যেই প্রায় ১০০ এর কাছাকাছি বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে।