চীন থেকে স্বেচ্ছায় নির্বাসিত উইঘুর নেতা ইলশাত হাসান বলেছেন, যখন চীন ও পাকিস্তানের জোট ভেঙে দেওয়া যাবে;
তখনই কাশ্মীরের সমস্যা সমাধান করা যেতে পারে।
কাশ্মীর ইস্যু সমাধানের জন্য পাকিস্তান-চীন জোট ভেঙে ফেলা অনেক দরকার।
এই উইঘুর নেতা বলেছেন, চীনের পাকিস্তানকে সমর্থন দেওয়া বন্ধ করতে হবে।
আর এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ভারত।
সম্প্রতি ফিন্যানশিয়াল এক্সপ্রেসে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি পাকিস্তানকে ‘মধ্যযুগে বসবাসকারী একটি ভুয়া গণতন্ত্র’ বলেও মন্তব্য করেছেন।