ডোনাল্ড ট্রাম্পের চোখ এবার চীনা চিপে

চীনের চিপ নির্মাতা প্রতিষ্ঠান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল করপোরেশনকে (এসএমআইসি) কালো তালিকাভুক্ত করার কথা ভাবছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের এক কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞার আওতায় যুক্ত হতে পারে চীনা চিপ নির্মাতা কোম্পানিটি।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চীনা কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া আরও জোরদার হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Comments (0)
Add Comment