বিভাজন আর আক্রমণের নির্বাচন

দিন দশেক হলো প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা।
বলা হচ্ছে, কাছাকাছি সময়ে কোনো মার্কিন নির্বাচনে এত তিক্ততা ও সামাজিক বিভাজন দেখা যায়নি।

করোনা মহামারি আর দেশজুড়ে নানা শহরে বর্ণবাদবিরোধী আন্দোলন ও সহিংস দাঙ্গার প্রেক্ষাপটে শুরু হওয়া প্রচারণায় ডোনাল্ড ট্রাম্প ও বাইডেন ক্যাম্প দুই পক্ষই আক্রমণাত্মক ও উস্কানিমূলক অবস্থান নিয়েছেন।

দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার জন্য লড়ছেন ডোনাল্ড ট্রাম্প।
প্রতিপক্ষ জো বাইডেন সমর্থকদের উদ্দেশ্যে সম্প্রতি তিনি হুশিয়ার দিয়েছে যে, লুটেরা ও নৈরাজ্যবাদীদের যেভাবেই হোক আমেরিকার মাটি থেকে উচ্ছেদ করবেন তিনি।

নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।
তিনি প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের মেয়াদকে যুক্তরাষ্ট্রের জন্য এক কালো অধ্যায় হিসেবে আখ্যা দিয়েছেন।

এভাবেই চলছে একে অপরকে আক্রমণ।
নির্বাচনে প্রতিপক্ষকে ঘায়েল করতে যা নতুন নয়।
যুক্তরাষ্ট্রে নির্বাচন অনুষ্ঠিত হবে আসছে তেসরা নভেম্বর।

Comments (0)
Add Comment