কেপটাউনে নিষিদ্ধ হচ্ছে ধূমপান

ধূমপানের খারাপ দিকগুলো তুলে ধরে তামাকজাত পণ্য নিষিদ্ধ করার নীতি হাতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
পরীক্ষামূলক কার্যকর দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক পর্যটন শহর কেপটাউনকে বেছে নিয়েছে সরকার।

বুধববার মেয়রাল কমিটির সদস্য ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. জাহিদ বদরুদ্দিন গণমাধ্যমকে বলেছেন, পৃথিবীর ধূমপানমুক্ত ও স্বাস্থ্যকর ৭০টি শহরের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কেপটাউন শহর ব্যবস্থাপনা কমিটি কাজ করবে।
বিশ্বে কেপটাউনকে আরও সুন্দর ও স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তুলে ধরতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

Comments (0)
Add Comment