যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে সৌদি আরবের বাদশাহ সালমান বলেছেন, ফিলিস্তিন ইস্যুর সুষ্ঠু ও স্থায়ী সমাধান চায় সৌদি।
রোববার এক ফোনালাপে ট্রাম্পের প্রতি এই আহ্বান জানান বাদশাহ সালমান।
আর এই সমাধান সৌদির প্রস্তাবিত আরব শান্তি প্রক্রিয়ার অধীনেই হতে বলেও উল্লেখ করেছেন তিনি।
গত মাসের মাঝামাঝি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে সংযুক্ত আরব আমিরাত।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই শান্তিচুক্তির পর রোববার ট্রাম্প ও বাদশাহ সালমান ফোনালাপ করলেন।
আমিরাত ছাড়াও ইসরায়েলের সঙ্গে ও কূটনৈতিক সম্পর্ক রয়েছে মিশর ও জর্ডানের।