যাত্রীদের টিকিটের টাকা ফেরতের জন্য কোর্টের দারস্থ ভারত সরকার

আন্তর্জাতিক ডেস্কঃ

করোনার জন্য বাতিল হয়ে যায় বহু ফ্লাইট। ফলে বহু যাত্রী টিকিট বুক করেও ভ্রমণ করতে পারেননি।
অনেক টিকিট বাতিলও করেছিলেন। তাদের টিকিটের দামের কী হবে?
ভারতের সুপ্রিম কোর্টে এনিয়ে দেশটির কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রনালয় ও ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন জানিয়েছে, ২৫ মার্চের আগে যেসব যাত্রী টিকিট কেটে ছিলেন তাদের টাকা ১৫ দিনের মধ্যে ফের দিক বিম সংস্থাগুলি।
পাশাপাশি ২৫ মার্চ থেকে ৩ মে পর্যন্ত যাঁরা টিকিট বাতিল করেছিলেন তাঁদের টাকাও ফেরত দিতে হবে।
এনিয়ে শীর্ষ আদালতে হলফনাম দিয়েছে ওই দুই মন্ত্রনালয়।

সূত্রঃ জি নিউজ

Comments (0)
Add Comment