সাংবাদিক খাশোগি হত্যা মামলার রায় ঘোষণা

সাংবাদিক জামাল খাশোগি হত্যার জন্য ৮ জনকে দায়ী করেছেন সৌদির পাবলিক প্রসিকিউশন।
সোমবার তাদের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়।

রায়ে হত্যায় জড়িত থাকার অপরাধে ৫ জনকে ২০ বছর কারাদণ্ড দেয়া হয়েছে।
বাকি তিন হত্যাকারীকে সাত থেকে ১০ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়।

২০১৮ সালের ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে নির্মম হত্যার শিকার হন সাংবাদিক জামাল খাশোগি।
সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নির্দেশে তাকে হত্যা করা হয় বলে বিভিন্ন সময়ে গণমাধ্যমের প্রতিবেদেন উঠে এসেছে।

Comments (0)
Add Comment