এবার মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী ধরে নিয়ে গেলো বাংলাদেশিকে

এবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে এক বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী।
ওই যুবকের নাম মো. ইউছুফ (৩২) বলে জানা গেছে।

সোমবার সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ফুলতলী-জারুলিয়াছড়িস্থ নোম্যান্সল্যান্ডের ৪৭ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
মো. ইউছুফ উপজেলার ফুলতলী গ্রামের সোলেমানের ছেলে।

জানা যায়, নোম্যান্সল্যান্ডের ৪৭ নম্বর পিলার এলাকায় গবাদিপশুকে খাওয়াচ্ছিলেন এক যুবক।
এ সময় তাকে ধরে নিয়ে যায় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী।

Comments (0)
Add Comment