এবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে এক বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী।
ওই যুবকের নাম মো. ইউছুফ (৩২) বলে জানা গেছে।
সোমবার সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ফুলতলী-জারুলিয়াছড়িস্থ নোম্যান্সল্যান্ডের ৪৭ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
মো. ইউছুফ উপজেলার ফুলতলী গ্রামের সোলেমানের ছেলে।
জানা যায়, নোম্যান্সল্যান্ডের ৪৭ নম্বর পিলার এলাকায় গবাদিপশুকে খাওয়াচ্ছিলেন এক যুবক।
এ সময় তাকে ধরে নিয়ে যায় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী।