বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৮ লাখ ৯৬ হাজার

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৪৬ জন করোনায় মারা গেছে।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, একই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৬৮৯ জন।
সবমিলিয়ে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৮ লাখ ৯৬ হাজার ৫৫৯ জনের। আর আক্রান্ত হয়েছে ২ কোটি ৭৪ লাখ ৮০ হাজার ৮১০ জন।
তবে সুস্থ হয়েছে ১ কোটি ৯৫ লাখ ৮০ হাজার ৩৩৮ জন।

করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ভারতে।
সেখানে নতুন করে ১ হাজার ১২৯ জন করোনায় মারা গেছে।
সবমিলিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে ৭২ হাজার ৮১৬ জনের।

Comments (0)
Add Comment