করোনার সময় আগে স্বাস্থ্যকর্মীদের হেনস্থার খবর একাধিকবার শিরোনামে উঠেছে।
এবার পেশার কারণে হেনস্থা হতে হল এক বিমানবালাকে।
পেশার কারণে প্রায়ই বিভিন্ন গন্তব্যে যেতে হয় তাকে। তাতেই বিপত্তি!
বিমানে যাওয়ার জেরে করোনা ছড়াতে পারেন, এই সন্দেহে প্রতিবেশীদের কাছে একাধিকবার হেনস্তার শিকার হতে হয় ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ার শিবপুরের বাসিন্দা ওই বিমান সেবিকা ও তার পরিবারের।
অভিযোগ, বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য প্রতিবেশীরা বারংবার হুমকিও দেওয়া হয়।
এমনকি তাদের কথা মতো কাজ না করায় তার পরিবারের লোকেদের মারধরও করেন স্থানীয় বাসিন্দারা।
এই ঘটনার পর সোমবার ওই তরুণী হাওড়া সিটি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।
টনায় পুলিশের তরফ থেকে অভিযুক্তদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।