সব ফাঁস করছেন রোহিঙ্গা গণহত্যায় জড়িত দুই সেনা

রাখাইনে রোহিঙ্গা গণহত্যা, ধর্ষণ এবং তাদের বাড়ি-ঘরে অগ্নিসংযোগের ঘটনা স্বীকার করেছেন মিয়ানমার সেনাবাহিনী থেকে পালিয়ে যাওয়া দুই সৈনিক।
পালিয়ে যাওয়া দুই সৈনিক নিজেদের ব্যাটেলিয়ন, কমান্ডিং অফিসারের পরিচয় দিয়েছেন।
একই সঙ্গে নিজেদের নানা অপরাধের ঘটনাও বর্ণনা করেন মিয়ানমানের সেনাবাহিনীর এ দুই সৈনিক।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিউইয়র্ক টাইমস এবং কানাডিয়ান ব্রডকাস্টিং করপোরেশন-সিবিসি ও একটি মানবাধিকার সংস্থা এ তথ্য জানিয়েছে।
মিয়ানমার সেনাবাহিনীর সৈনিক পরিচয় দেয়া দুই ব্যক্তি এখন নেদারল্যান্ডসের হেগে রয়েছেন।
গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে, তাদেরকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার সাক্ষী হিসেবে আন্তর্জাতিক অপরাধ আদালতে হাজির করা হতে পারে৷

Comments (0)
Add Comment