‘সামরিক শক্তি আরও নিয়ন্ত্রণে নিতে চান শি’

ভারতীয় সীমান্তে ‘তেমন সুবিধা করতে না পেরে’ চীনা প্রেসিডেন্ট শি জিনপিং চীনের সামরিক নেতৃত্বে ‘আরেকটি পাশবিক শুদ্ধি’ করার পরিকল্পনা করছেন বলে জানা গেছে।
সম্প্রতি টোকিও ভিত্তিক জার্নাল নিক্কেই এশিয়ান রিভিউয়ে (এনএআর) প্রকাশিত একটি রিপোর্টে এ কথা বলা হয়েছে।

রিপোর্টটিতে দৃঢ়ভাবে জোর দিয়ে বলা হয়েছে, সীমান্তে ভারতীয় সেনাদের বিরুদ্ধে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) পারফরমেন্সে অসন্তুষ্ট শি ।
তিনি নিজের সরাসরি কমান্ডের অধীনে সামরিক শক্তি আরও দৃঢ় করতে আগ্রহী।
একইসঙ্গে তিনি চীনের রাজনৈতিক অস্থিরতা নিয়েও উদ্বিগ্ন।

Comments (0)
Add Comment