ভ্রমন ডেস্ক : যদিও ভ্রমণ হতাশা নিরাময়ের কোনো প্রতিকার নয়। কিন্তু হতাশার বিরুদ্ধে লড়াই করার বিশেষ কার্যকরী উপায় হলো ভ্রমণ। বিজ্ঞান এবং মনোবিজ্ঞানের জগতে হতাশা বা বিষণ্নতা নিয়ে তর্ক বিতর্ক রয়েছে। সেসব বাদেও আপানার হতাশা দূর করে মনকে উৎফুল্ল করতে ভ্রমণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তাই কিছু উপায় বা কৌশল আছে, যা ভ্রমণের মাধ্যমে আপনাকে হতাশার সাথে লড়াই করতে সাহায্য করবে।
প্রকৃতির সান্নিধ্য: প্রকৃতির সান্নিধ্য আমাদের মনকে সতেজ করে। মানব মস্তিষ্ক এমনভাবে তৈরি যে, ঘন জঙ্গলে, নদীর ধারে, পাহাড়ে বা ফুলের বাগানে শান্তি খুঁজে পায়। ফলে আপনি প্রকৃতির কাছাকাছি আসার পর হতাশা আপনার কাছ থেকে পালিয়ে যাবে; যতক্ষণ আপনি সেখানে থাকবেন। তাই প্রকৃতির সান্নিধ্যে বেশি সময় ব্যয় করা হতাশার বিরুদ্ধে লড়াই করার সবচেয়ে বড় উপায়।
ভ্রমণে পর্যাপ্ত ঘুম: হতাশার বড় লক্ষণ অনিদ্রা। আমরা প্রতিদিন যেভাবেই কাজ করি না কেন, হতাশা আমাদের চোখে অনিদ্রা নিয়ে আসে। তাই এ সময়ে কাজ থেকে ছুটি নিন। কিছুদিনের জন্য ভ্রমণ করে আসুন। প্রকৃতির বৈচিত্র্য উপভোগ করুন, পাহাড় পর্বতে ট্রাকিং করুন। যা আপনার শরীরে ক্লান্তির মাধ্যমে ঘুম নিয়ে আসবে। দূরে রাখবে হতাশাজনিত অনিদ্রাকে।
মনে রাখবেন, ভ্রমণ আপনাকে শুধু হতাশার ঘোর থেকে কাটিয়ে উঠতে সাহায্য করবে না, নিজেকে অন্যরকমভাবে উপলব্ধি করতে শেখাবে। বিভিন্ন মানুষের জীবনযাপন সম্পর্ক ধারণা দেবে। ভ্রমণ নিজেকে নতুন করে গড়তে শেখাবে।
প্রকাশ জাগো নিউজ