যুবরাজ সালমানকে আমি বাঁচিয়েছি: ট্রাম্প

সাংবাদিক জামাল খাশোগিকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনায় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে রক্ষা করেছেন, এ বিষয়টি নিয়ে দাম্ভিকতার সঙ্গে স্বীকারোক্তি দেন প্রেসিডেন্ট ট্রাম্প।
অনুসন্ধানী সাংবাদিক বব উডওয়ার্ডের প্রকাশিত নতুন বইয়ে এ তথ্য উঠে এসেছে।

সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে মার্কিন সাংবাদিক বব উডওয়ার্ডকে এক সাক্ষাৎকার দেন প্রেসিডেন্ট ট্রাম্প।
সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি মার্কিন কংগ্রেসের হাত থেকে সৌদি যুবরাজ সালমানকে রক্ষা করতে সক্ষম হয়েছিলাম।’

Comments (0)
Add Comment