‘সমলিঙ্গে বিয়ে থেকে করোনা’ মন্তব্যকারী পাদ্রী নিজেই আক্রান্ত

ইউক্রেনের রাজধানী কিভের বিখ্যাত অর্থোডক্স চার্চের প্রধান পাদ্রী প্যাট্রিয়ার্ক ফিলারেট সমলিঙ্গে বিয়ের কারণেই করোনাভাইরাস ছড়িয়েছে বলে মন্তব্য করে আলোচনায় আসেন।
এবার তিনি নিজেই করোনায় আক্রান্ত হয়েছেন।
গত ৪ সেপ্টেম্বর এক ফেসবুক পোস্টে চার্চের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

৮ সেপ্টেম্বর এক বিবৃতিতে চার্চের পক্ষ থেকে বলা হয়, প্যাট্রিয়ার্ক ফিলারেট বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
যারা ফিলারেটের সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফিলারেট।

 

Comments (0)
Add Comment