ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো বলছেন, দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় ফ্যালকন রাজ্যের দুটি তেল শোধনাগারের কাছে একজন ‘মার্কিন গুপ্তচর’ ধরা পড়েছে।
এক ভাষণে মাদুরো বলেন, ওই ব্যক্তির সঙ্গে অস্ত্র ও বিপুল পরিমাণ নগদ অর্থ ছিল।
বৃহস্পতিবার আমুয়াই এবং কার্দোন নামে দুটি তেল শোধনাগারের কাছে ওই ঘটনা ঘটে।
মাদুরো বলেন, আটককৃত ব্যক্তি ‘ইরাকে সিআইএ’র ঘাঁটিতে একজন মেরিন হিসেবে কাজ করছিল।’
এর চেয়ে বেশি কিছু জানাননি তিনি।
এ ঘটনা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি।