ভারতে করোনাভাইরাসে আক্রান্ত ছাড়াল ৪৭ লাখ

ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল সাড়ে ৪৭ লক্ষের গণ্ডি।
সেই সঙ্গে, করোনাকালে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রোগীও সুস্থ হয়ে উঠেছেন গত ২৪ ঘণ্টায়।
তবে দৈনিক আক্রান্তের সংখ্যার কোনো তফাৎ নেই।
গত কয়েকদিনের মতোই তা ছাড়িয়েছে দৈনিক ৯০ হাজারের গণ্ডি।
সেই সঙ্গে দৈনিক মৃত্যুর সংখ্যাও পার করেছে হাজারের ঘর।

রোববার সকালে ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ৩৭২ জন। যা গতকালের থেকে তিন হাজার কম।

Comments (0)
Add Comment