অস্ট্রিয়ায় করোনাভাইরাসের দ্বিতীয় দফা সংক্রমণ শুরু

করোনার দ্বিতীয় দফা সংক্রমণ শুরু হয়েছে অস্ট্রিয়ায়।
রোববার চ্যান্সেলর সেবেস্তিয়ান কার্জ এ তথ্য জানিয়েছেন।

কার্জ জানান, ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশের মতো অস্ট্রিয়ায় করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে।
২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৮৬৯ জন ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এদের অর্ধেকই রাজধানী ভিয়েনার বাসিন্দা।

তিনি বলেন, ‘আমরা দ্বিতীয় ঢেউ শুরুর অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি।’
জনগণকে করোনার বিধিনিষেধ মেনে চলতে এবং সামাজিক যোগাযোগ কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন।

 

Comments (0)
Add Comment