ফের ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ দুই ক্রিকেটার

আন্তর্জাতিক ক্রিকেটে পাতানোর দায়ে দুই ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তার দুইজনই সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটার। তারা ৩৮ বছর বয়সী মিডিয়াম পেসার আমির ও ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান আশফাক। আইসিসি তাদের সাময়িকভাবে নিষিদ্ধ করেছে।

এই দুই জন আইসিসির দুর্নীতি বিরোধী আইনের পাঁচটি ধারা লঙ্গন করেছে। দুই ক্রিকেটারকে নিষেধাজ্ঞার বিষয়টি রোববার এক বিবৃতিতে জানায় আইসিসি।
আমির ও আশফাকের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে আছে আন্তর্জাতিক ম্যাচ পাতানোর চেষ্টা, পাতানোর প্রস্তাব পেয়েও আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিটকে সাহায্য না করা।

Comments (0)
Add Comment