বাংলাদেশের প্রশংসা তুরস্কের

মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু।
কয়েক লাখ রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয়ায় তিনি বাংলাদেশকে ধন্যবাদ জানান।

সোমবার দেশটির রাজধানী আঙ্কারায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রশংসা করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।

Comments (0)
Add Comment