মালয়েশিয়ায় সংক্রমণরোধে নতুন ঘোষণা আসতে পারে

মালয়েশিয়ায় মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।
সেজন্য সংক্রমণরোধে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। এমনই আভাস দিয়েছেন প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন।

‘মালয়েশিয়া ডে’ উপলক্ষে গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় আন্তর্জাতিক বিমানবন্দর খুলে দিতে এখনই তাড়াহুড়ো নেই।
কারণ দেশে প্রতিদিন কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।
বিমানবন্দর খুলে দেয়ার পরিবর্তে সীমান্তে বিধি-নিষেধ কঠোর করা হবে।
বিশেষত অবৈধ অভিবাসীদের প্রবেশের বিষয়টি নিয়ন্ত্রণে রাখা জরুরি।
কারণ সীমান্ত দিয়ে প্রবেশকারীদের মাধ্যমে কোভিড-১৯ ভাইরাস ছড়িয়ে যেতে পারে।

 

Comments (0)
Add Comment