সৌদিতে ভিক্ষাবৃত্তির অপরাধে ৪৫০ জন ভারতীয়কে আটক করা হয়েছে।
করোনা মহামারির কারণে চাকরি হারিয়ে এসব ব্যক্তি ভিক্ষায় নামতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
টাইমস অব ইন্ডিয়ার এক অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, আটক হওয়া ওই ব্যক্তিরা ভারতের তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, কাশ্মীর, বিহার, দিল্লি, রাজস্থান, কর্নাটক, হরিয়ানা, পাঞ্জাব ও মহারাষ্ট্রের বাসিন্দা।
কিন্তু তাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তারা ভিক্ষায় নামতে বাধ্য হন।