ট্রাম্পকে পাঠানো চিঠিতে পাওয়া গেল মারাত্মক বিষ

ট্রাম্পকে পাঠানো চিঠিতে পাওয়া গেল মারাত্মক বিষ।

ট্রাম্পের নামে পাঠানো একটি চিঠিতে রাইসিন নামক এক মারাত্মক বিষাক্ত পদার্থ মেশানো ছিল বলে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো জানিয়েছে।
তবে হোয়াইট হাউসে পৌঁছানোর আগেই সেই চিঠি জব্দ করা হয়েছে।

হোয়াইট হাউসের ঠিকানায় পাঠানো যে কোন চিঠি সেখানে পৌঁছে দেয়ার আগেই তা পরীক্ষা নিরীক্ষার সেখানে একটি আলাদা কার্যালয় রয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, পরীক্ষা নিরীক্ষার সময় বিষ শনাক্ত হয়।

খামের ভেতরে চিঠিতে রাইসিন নামক এক মারাত্মক বিষাক্ত পদার্থ মেশানো ছিল।
ক্যাস্টর অয়েল তৈরি হয় যে বীজ থেকে, সেই একই বীজ থেকেই তৈরি এই রাইসিন বিষ।
যুক্তরাষ্ট্রের সিডিসি বলছে, রাইসিন এতটাই বিষাক্ত যে মাত্র কয়েক ফোটা লবণ দানার পরিমাণ একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তির মৃত্যু ঘটাতে পারে।

Comments (0)
Add Comment