পারমাণবিক চুক্তির কারণে ইরানের ওপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা উঠে গেছে।
তবুও ইউরোপ থেকে কোনও অস্ত্র কিনবে না ইরান।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ জানিয়েছেন, রাশিয়া আর চীন থেকে কিনে দেশের অস্ত্রের চাহিদা মেটানো সম্ভব।
ইরানের একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এসব কথা জানান তিনি।
প্রসঙ্গত ইরানের কাছে অস্ত্র বিক্রিতে জাতিসংঘের আরোপিত একটি নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ১৮ অক্টোবর শেষ হতে যাচ্ছে।