ল্যান্ডিং পারমিশন না পেলে সৌদির টিকেট বিক্রি করতে পারবেনা বিমান

১ অক্টোবর থেকে সৌদির তিনটি শহরে আটটি বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার অনুমোদন পেয়েছে বিমান। সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মোকাব্বির হোসেন বলেন, ‘সৌদি আরব ১ অক্টোবর ২০২০ থেকে বিমানের বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত প্রদান করেছে।
আসন বরাদ্দ আরম্ভ করার আগে ল্যান্ডিং পারমিশন আবশ্যক।
কিন্তু ল্যান্ডিং পারমিশন পাওয়া যায়নি।
ফলে সম্মানিত যাত্রীদের আসন বরাদ্দ আরম্ভ করার জন্য ফ্লাইট এখনই ঘোষণা করা সম্ভব হচ্ছে না।
ল্যান্ডিং পারমিশন প্রাপ্তির সঙ্গে সঙ্গে ফ্লাইট ঘোষণা করা হবে এবং সম্মানিত যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হবে।
ফ্লাইট ঘোষণার আগে কাউন্টারে অহেতুক ভিড় না করার জন্য যাত্রীদের বিনীত অনুরোধ করা যাচ্ছে। ’

Comments (0)
Add Comment