করোনা বাতাসে ছড়ায়। তিনদিন আগে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) করোনা গাইডলাইনে এমন একটি অংশ যুক্ত করেছিল।
তবে দু’দিনের মাথায় সোমবার (২১ সেপ্টেম্বর) সেটি নামিয়ে ফেলেছে সিডিসি।
তাহলে দু’দিন আগে কেন যুক্ত করেছিল? মূলত খসড়া হিসেবে এই অংশটি যুক্ত করা হয়েছিল।
এখন নতুন করে করোনার গাইডলাইন চূড়ান্ত করছে সিডিসি।
সেখান থেকে বাদ পড়েছে করোনা বাতাসে ছড়ানোর বিষয়টি।
তবে বাতাসে ছড়ানোর বিষয়টি নিয়ে তারা আরও গবেষণা চালাবে এবং নতুন নির্দেশনা দিবে।
এমনটাই জানিয়েছেন সিডিসির মুখপাত্র জ্যাসন ম্যাকডোনাল্ড।