কাশ্মীর ইস্যুতে তুরস্কের বক্তব্যে ভারতের ক্ষোভ

জাতিসংঘের সাধারণ পরিষদে মঙ্গলবার কাশ্মীর ইস্যু নিয়ে মন্তব্য করেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। তার ওই বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছে ভারত।

জাতিসংঘে তুরস্কের ওই বক্তব্যকে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে উল্লেখ করা হয়েছে।
একই সঙ্গে ভারত বলছে, তুরস্কের এমন মন্তব্য গ্রহণযোগ্য নয়।

প্রেসিডেন্ট এরদোয়ানের কাশ্মীর ইস্যু নিয়ে মন্তব্য করার কয়েক ঘণ্টা পরেই জাতিসংঘে ভারতের প্রতিনিধি টি এস তিরুমুর্তি এ বিষয়ে সমালোচনা করে টুইট করেছেন।
তিনি ওই টুইট বার্তায় বলেন, তুরস্কের উচিত অন্য দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান রাখা।

Comments (0)
Add Comment