কিশোরীর বাথরুমে উঁকি দেয়ায় কারাগারে অভিযুক্ত

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার এক রেস্তোরাঁয় এক কিশোরী বাথরুমে গিয়ে হঠাৎ দেখেন একজন উঁকি দিয়ে দেখছেন তাকে৷
পরে লোকটির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা করেছেন তিনি৷

ডানকানের পুলিশ প্রধান জানান, অভিযুক্ত ৫৩ বছর বয়সী ডাগলাস লেনের বিরুদ্ধে মাদক সেবন, নগ্ন দেহ দেখতে অতি আগ্রহ দেখানোসহ বেশ কিছু অভিযোগ রয়েছে৷
গত ২০ বছরে তিনি বেশ কয়েকবার নানা অভিযোগে অভিযুক্ত হয়েছেন৷
গত রোববার যখন ঘটনাটি ঘটে তখন ১৫ বছর বয়সী কিশোরীর বাথরুম ব্যবহারের সময় লেনকে নীচে বসে বাথরুমের দিকে উঁকি দিতে দেখা যায়৷
কার্ল লং বলেন, ঘটনার পর লেন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ব্যর্থ হয়৷
কিশোরীর বাবা-মা ছাড়াও অনেকেই তখন একটা সফটবল টুর্নামেন্ট উপলক্ষে সেখানে ছিলেন৷
সবাই তাড়া করে লেনকে ধরে পুলিশের হাতে তুলে দেয়৷

 

Comments (0)
Add Comment