‘নাভালনির দেশে ফিরতে কোন সমস্যা নেই’

অবশেষে সুস্থ হয়ে জার্মানির বার্লিন হাসপাতাল থেকে ছাড়া পেলেন রাশিয়ার বিরোধীদলীয় নেতা নাভালনি। বিষাক্ত নার্ভ এজেন্ট নোভিচক প্রয়োগে দীর্ঘদিন কোমায় ছিলেন তিনি।
এখন তার শারীরিক অবস্থা ভালো বলে জানান চিকিৎসকরা। এদিকে, রাশিয়া আবারও দাবি করেছে, নাভালনিকে কোনো ধরনের বিষ প্রয়োগ করা হয়নি।
তিনি চাইলে যেকোনো মুহূর্তেই দেশে ফিরতে পারেন।

জার্মানির বার্লিনের হাসপাতালেই দীর্ঘদিন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন রাশিয়ার বিরোধীদলীয় নেতা ও প্রেসিডেন্ট পুতিনের কট্টর সমালোচক আলেক্সেই নাভালনি।
টানা একমাস চিকিৎসার পর তিনি এখন পুরোপুরি সুস্থ।

Comments (0)
Add Comment