২১ মার্চের যাত্রীদের ৩০ সেপ্টেম্বর সৌদি নিয়ে যাবে বিমান

সৌদি থেকে গত ২১ মার্চের ফিরতি টিকিট কেটে বাংলাদেশে এসেও লকডাউনের কারণে যারা ফিরতে পারেননি, তাদের জন্য বিশেষ ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আগামী ৩০ সেপ্টেম্বর তাদের জন্য বিশেষ এই ফ্লাইট পরিচালনা করা হবে।

শনিবার এক বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন জানান, জেদ্দাগামী যেসব যাত্রর কাছে বিমানের ২১ মার্চের টিকিট আছে, তাদের আগামী ৩০ সেপ্টেম্বর জেদ্দা যাওয়ার বুকিংয়ের জন্য ২৭ সেপ্টেম্বর বিমান সেলস অফিসে যোগাযোগের অনুরোধ করা হলো।

এর আগে বিমানের বেশ কয়েকটি বিশেষ ফ্লাইট সৌদি আরব গেলেও সেখানে যাত্রী নেয়া হয়েছিল নিবন্ধন ও ‌‌‌‌‌‌‌‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে।

তবে সর্বশেষ ৪টি ফ্লাইটে রিটার্ন টিকিট কাটা যাত্রীদের অগ্রাধিকার দেয়া হচ্ছে।

বিমান জানায়, এই ফ্লাইট বুকিংয়ের জন্য বিমান সেলস অফিসে টিকিট ,পাসপোর্ট, সৌদি আরব নির্ধারিত অ্যাপ/লিংক থেকে অনুমোদন ইত্যাদিসহ ২৭ সেপ্টেম্বর যোগাযোগ করতে হবে।

Comments (0)
Add Comment