বিমানের ৬ রুটের ফ্লাইট ২৪ অক্টোবর পর্যন্ত বাতিল

সাম্প্রতিক করোনার প্রাদুর্ভাব ও বিভিন্ন দেশে বাংলাদেশের ফ্লাইট উঠানামায় বিধিনিষেধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৬ রুটের ফ্লাইট চলাচল আগামী ২৪ অক্টোবর পর্যন্ত বাতিল ঘোষণা করা হয়েছে।

বিমান বাংলাদেশের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানসংস্থা জানায়, করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত ভারতের কলকাতা, দিল্লি, নেপালের কাঠমান্ডু, কুয়েত, সৌদি আরবের মদিনা এবং থাইল্যান্ডের ব্যাংকক রুটের ফ্লাইট বাতিল করা হয়েছে।

Comments (0)
Add Comment