ইউরোপের ছাড়পত্র পেতে পারে বিতর্কিত বোয়িং ৭৩৭ ম্যাক্স

বড় দু’টি বিমান দুর্ঘটনার পর প্রায় দেড় বছর ধরে আকাশে ওঠা-নামা বন্ধ বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্স মডেলের বিমানের।
বহু চেষ্টার পর সম্প্রতি আবারও সেগুলো ব্যবহারের বিষয়ে কিছুটা আশার আলো দেখতে শুরু করেছে উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটি।
চলতি বছরের শেষের দিকে ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজকে উড্ডয়নের ছাড়পত্র দেয়া হতে পারে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের বিমান নিরাপত্তা সংস্থার (ইএএসএ) প্রধান।

ইএএসএ নির্বাহী পরিচালক প্যাট্রিক কাই গত শুক্রবার সাংবাদিকদের জানিয়েছেন, সব ঠিকঠাক থাকলে বোয়িংয় ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ আবারও ইউরোপের আকাশে উড়বে।

 

 

Comments (0)
Add Comment