দ্রুতগতিতে করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানছে ফ্রান্সে

পূর্বধারণার চেয়ে দ্রুতগতিতে ফ্রান্সে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ আঘাত হানতে যাচ্ছে।
দেশটির ন্যাশনাল কাউন্সিল অব ডক্টর্সের প্রধান প্যাাট্রিক বাউয়েট এই সতর্কবার্তা দিয়েছেন।

সাপ্তাহিক জার্নাল ডু ডিমাঞ্চিকে দেওয়া সাক্ষাৎকারে রোববার তিনি এই সতর্কবার্তা দিয়েছেন।

বাউয়েট জানান, চলতি সপ্তাহে ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরান সতর্কবার্তা দিয়েছিলেন।
তবে সে অনুপাতে খুব বেশি অগ্রগতি হয়নি। সংক্রমণ প্রতিরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে কয়েক মাসব্যাপী করোনার কবলে পড়তে হবে, যার ব্যাপক প্রভাব পড়বে পুরো স্বাস্থ্যব্যবস্থায়।

Comments (0)
Add Comment