করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে।
রোববার করোনাভাইরাস নিয়ে তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ড মিটার এ তথ্য জানিয়েছে।
ওয়ার্ল্ড মিটারের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন তিন কোটি ৩১ লাখ ৬৯ হাজার ৩৯৩ জন।
একই সময় মারা গেছেন ১০ লাখ ১৭৫ জন।