১০ দেশের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে জাপান

অক্টোবরে ১০ দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরিকল্পনা করছে জাপান।
এর ফলে অন্যান্য দেশও জাপানিদের সেসব দেশের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা তুলে নেবে বলে আশা করছে জাপান।
সোমবার দৈনিক নিক্কেই বিজনেসের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে রয়টার্স।

জানা গিয়েছে, ওই দেশের তালিকায় অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ভিয়েতনাম বা করোনার কম সংক্রমণ আছে এমন দেশ রয়েছে।
তবে এসব দেশে জাপানিরা প্রবেশ করতে পারবে কিনা তা সেইসব দেশের সরকারের ওপর নির্ভর করছে বলে জানিয়েছে নিক্কেই।

 

 

Comments (0)
Add Comment