শেখ হাসিনাকে জন্মদিনের উপহার পাঠালেন মমতা

বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ফুল ও মিষ্টি উপহার পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ সোমবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে এ উপহারসামগ্রী প্রধানমন্ত্রী দপ্তরে পাঠিয়ে দেয়া হয়েছে।

ভারতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনের ডেপুটি কমিশনার বিএম জামাল হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দপ্তরে উপহার সামগ্রী পাঠায়।
সাথে সাথে তারা উপহারটি বেনাপোল বন্দর দিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দিয়েছে।

Comments (0)
Add Comment