চীনের একেবারে পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জিনজিয়াংয়ে তার সরকারের গৃহীত নীতি সম্পূর্ণ সঠিক বলে মনে করেন প্রেসিডেন্ট শি জিনপিং।
অথচ চীনের উইঘুর মুসলিমসহ সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘনসহ গণহারে অন্তরীণ করে পুনঃশিক্ষা কার্যক্রম নিয়ে আন্তর্জাতিক পরিসরে সমালোচনা দিন দিন বাড়ছেই।
চীনের মুসলিম সংখ্যাগরিষ্ঠদের প্রদেশ জিনজিয়াংয়ে বিশ লাখ উইঘুর ছাড়াও অন্যান্য সংখ্যালঘু জাতিসত্তার মানুষগুলোকে সাম্প্রতিক কয়েক বছর ধরে বন্দিশিবিরে আটকে রাখা হয়েছে।
তাদের সেখানে ‘রাজনৈতিক দীক্ষা’ দেয়া হচ্ছে এবং মৌলবাদ দমনের নামের তাদের বিরুদ্ধে চালানো হচ্ছে অমানবিক নির্যাতন।