আজারবাইজান- আর্মেনিয়ার যুদ্ধ শুরু, ৮০ জনেরও বেশি নিহত

নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে তুমুল যুদ্ধ চলছে ।
যুদ্ধের দ্বিতীয় দিন অর্থাৎ সোমবারও আর্মেনিয়া এবং আজারবাইজানের সেনাদের সংঘর্ষে কয়েক ডজন সেনা সদস্য মারা গেছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

আর্মেনীয় অধ্যুষিত নাগোরনো-কারাবাখ নিয়ে আজ়ারবাইজান ও আর্মেনিয়ার বিবাদ দীর্ঘদিনের।
১৯৯৪ সালে অস্ত্রবিরতির আগে আজ়ারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার যুদ্ধে প্রায় ৩০ হাজার মানুষের প্রাণহানি ঘটে।
২০১৬ সালে ওই এলাকায় সংঘর্ষে ১১০ জন নিহত হয়েছিলেন।

কর্তৃপক্ষ জানায়, সোমবার রাতেও নাগোরনো-কারাবাখে সংঘর্ষে ২৬ সেনা নিহত হয়েছেন।
জানা গেছে এ পর্যন্ত উভয় পক্ষেরই ৮০ জনের বেশি সেনা সদস্য এই যুদ্ধে মারা গেছেন।

Comments (0)
Add Comment