সব হারিয়েছেন ভারতের শীর্ষ ধনী অনিল আম্বানি

ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি। ছয় হাজার ৪০০ কোটি ডলারের সম্পদ রয়েছে তার।
তার ছোট ভাই অনিল আম্বানি।
তিনিও কিছুদিন আগে পর্যন্ত ছিলেন একজন বিলিওনিয়ার। ভারতের অন্যতম শীর্ষ ধনী।

কিন্তু গত সপ্তাহে লন্ডনের একটি আদালতে শুনানিকালে মুম্বাইতে বসে ভিডিও কনফারেন্সে তিনি দাবি করেন, সঞ্চিত অলংকার বেচে এখন তাকে আইনজীবীর বিল পরিশোধ করতে হচ্ছে।
অনিল আম্বানি এর আগে দাবি করেছিলেন তার সম্পত্তির পরিমাণ ‘নেট জিরো’ অর্থাৎ শূন্য।

Comments (0)
Add Comment