সৌদির টিকিট দুরের কথা, ‘টোকেন’ই এখন সোনার হরিণ

অনেকেরই ভিসা ও আকামার (কাজের অনুমতিপত্র) মেয়াদ শেষ হয়ে গেছে।
জটিলতার কারণে অনেক সৌদি প্রবাসীরা এ মুহূর্তে সৌদি যেতে পারছি না।
কিন্তু যাদের ভিসা ও আকামার মেয়াদ ৮-১০ আছে তাদেরকে যাওয়ার সুযোগ করে দিলে নির্ধারিত সময়ে সৌদি আরব পৌঁছাতে পারবে বলে জানিয়েছে সৌদি যেতে ইচ্ছুক প্রবাসীরা।
কিন্তু ভিসা ও আকামার মেয়াদ শেষ হলে ভিসা ও আকামা জটিলতার কারণে অনেকের সৌদিতে পৌঁছানো অনিশ্চিত হয়ে পড়বে।

স্বয়ংক্রিয় ভিসা ও আকামার মেয়াদ বৃদ্ধি এবং সৌদি এয়ারলাইন্সের টিকিটের টোকেনের দাবিতে আজ মঙ্গলবারও পথে নেমেছেন সৌদি যেতে ইচ্ছুক প্রবাসীরা।

গতকালের মতো আজও সকাল থেকেই সৌদিপ্রবাসী কর্মীরা কারওয়ান বাজারের পাঁচ তারকা হোটেল সোনারগাঁওয়ের সামনের রাস্তায় জড়ো হন।
ভিসা ও আকামার মেয়াদ বৃদ্ধি এবং সৌদি এয়ারলাইন্সের টিকিটের টোকেনের দাবি-সম্বলিত ব্যানার নিয়ে রাস্তায় নামেন তারা।
তবে গতকাল সড়ক অবরোধ করলেও আজ তারা হোটেলের বাইরে অবস্থান নিয়ে দাবি জানাতে থাকেন।

Comments (0)
Add Comment