ইরানে প্রশিক্ষণ নেয়া একদল সন্ত্রাসীকে গ্রেফতারের দাবি সৌদির

ইরানের আইআরজিসির কাছ থেকে প্রশিক্ষণ নেয়া একদল সন্ত্রাসীকে গ্রেফতারের দাবি করেছে সৌদি। এসময় সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে দেশটি।
তবে সৌদির এ দাবি সম্পূর্ণ বানোয়াট বলে মন্তব্য করেছে তেহরান।

সোমবার সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সিতে (এসপিএ) প্রকাশিত বিবৃতিতে দেশটির নিরাপত্তা বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, সম্প্রতি তারা ১০ জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছেন, যার মধ্যে অন্তত তিনজন ইরান থেকে প্রশিক্ষণ পেয়েছেন।

 

 

Comments (0)
Add Comment