সার্কাসে বন্যপ্রাণী ব্যবহার নিষিদ্ধ

সার্কাসে বন্যপ্রাণী ব্যবহার নিষিদ্ধের উদ্যোগ দিয়েছে ফ্রান্স।
আগামী কয়েক বছরের মধ্যে ধারাবাহিক প্রক্রিয়ায় সেখানে সার্কাসে জীবজন্তু, অর্কা (খুনে তিমি) ও ডলফিন প্রদর্শনী এবং বাণিজ্যিকভাবে মিঙ্ক (বেজি জাতীয় প্রাণী) চাষ বন্ধ করা হবে।
এর সঙ্গে সংশ্লিষ্টদের অন্য পেশায় সরিয়ে নিতে আর্থিক সহায়তা দেবে ফরাসি সরকার।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ফ্রান্সের পরিবেশমন্ত্রী বারবারা পম্পিলি জানান, তাদের এ পদক্ষেপে অন্তত ৮০টি সার্কাস দল ক্ষতিগ্রস্ত হবে।
এসব দলে বাঘ, সিংহ, হাতি, নেকড়ে, জলহস্তিসহ অন্তত ২৩০টি বন্যপ্রাণী রয়েছে।

 

Comments (0)
Add Comment