আগামীকাল থেকে সিঙ্গাপুরে বিমানের ফ্লাইট

করোনা মহামারিতে ছয় মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে সিঙ্গাপুরে পুনরায় ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান।

প্রাথমিক ভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমান জানায়, বৃহস্পতিবার থেকে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে নিয়মিত সিডিউল ফ্লাইট পরিচালনা করা হবে।
বিমানের মোবাইল অ্যাপ, ওয়েব সাইট www.biman-airlines.com, ট্রাভেল এজেন্ট কিংবা বিমানের সেলস কাউন্টার থেকে টিকিট কেনা যাবে।

Comments (0)
Add Comment