ইসরায়েল নিয়ে সৌদি আরবের রাজপরিবারে মতবিরোধ

সৌদি আরবের দুই মিত্র দেশ সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন – ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের চুক্তি করে ফেললেও সৌদি আরব শাসকদের মধ্যে দ্বিধা এবং মতভেদের খবর প্রাসাদের দেয়াল পেরিয়ে বাইরে বেরিয়ে পড়ছে।

সৌদি আরব রাজপরিবার এবং সরকারের প্রভাবশালী কিছু ব্যক্তির সাম্প্রতিক বক্তব্য বিবৃতি এবং ক্ষমতাধর যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মৌনতা দেখে মধ্যপ্রাচ্যের বিশ্লেষকরা বলতে শুরু করেছেন যে ইসরায়েলের সাথে সম্পর্ক নিয়ে সৌদি এখনও দ্বিধা-দ্বন্দ্বে রয়েছে।

তারা বলছেন, ট্রাম্প যতই চাপাচাপি করুন আর যুবরাজ মোহাম্মদ যতই উৎসাহী হোন না কেন, সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে স্বাভাবিক সম্পর্ক স্থাপন এখনই হচ্ছে না।

Comments (0)
Add Comment