শর্তসাপেক্ষে বাংলাদেশে ছুটিতে থাকা ১৪ হাজারের বেশি আটকাপড়া প্রবাসীর মধ্যে কাতার পোর্টাল ওয়েবসাইটে আবেদন করে দেড় হাজার জন ফিরতে পেরেছেন।
বাকিদের এখনো যাওয়ার অনুমতি দেয়া হয়নি।
করোনাভাইরাসের কারণে দেশে ছুটিতে গিয়ে আটকাপড়াদের কাতার ফিরতে করা আবেদন বাতিল
হওয়া প্রবাসীদের তথ্য দোহা দূতাবাসের মেইলে বা ফেসবুক ম্যাসেঞ্জারে দেওয়ার আহ্বান জানিয়ে
বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস।